নুরুল কবির | ০৮:৩০ পিএম, ২০২১-০৭-০৯
বান্দরবানে করোনা ভয়াল থাবা বিস্তার করছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে করে মানুষের মধ্যে উদ্বেগত সৃষ্টি হচ্ছে। গত একদিনে বান্দরবানে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন শনাক্ত হয়েছে। একদিন আগে ছিল জেলায় সর্বোচ্চ শনাক্ত ৩৯ জন। এর আগে ৬ জুলাই ছিল ২২ জন, যা তৃতীয় সর্বোচ্চ শনাক্ত।
এদিকে নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ (২৯.৫৯%)। বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেছেন, শুক্রবার সকালে করোনা পরীক্ষায় প্রাপ্ত শনাক্তের সংখ্যা জেলায় দ্বিতীয় সর্বোচ্ছ, এর আগে বুধবার (৮ জুলাই) ছিল জেলায় করোনায় এ যাবত সর্বোচ্চ শনাক্ত।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৯৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এরমধ্যে ২৯ জনের রিপোর্ট পজিটিভি (শনাক্ত) আসে। শনাক্তদের মধ্যে বান্দরবান সদরে ১৪ জন, লামায় ৪, আলীকদমে ৪ জন, রোয়াংছড়িতে ২ জন এবং নাইক্ষ্যংছড়িতে ৫ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি বলে সিভিল সার্জন জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited